Neon Ahsan
Reading ReligionsNeon Ahsan
"Reading Religions"- ইংরেজী নাম হলেও এটা 'বাংলা' শো। বাঙালীদের শো।
গত মাসের কোন এক সকালে আমার বাবা বললেন কিছু ধর্মীয় বইয়ের অনুবাদ পড়ে শোনাতে। বই গুলো পড়তে গিয়ে বুঝতে পারলাম অনেক কিছুই, যা আমি শুনেছি কিংবা আরবী ভাষায় পড়েছি কিন্তু কখনো বুঝতে পারিনি। 'ধর্মীয় বই পড়তে হয়, পড়লে সাওয়াব পাওয়া যায়, তাই পড়ি!' ব্যাপার অনেকটাই এরকম ছিল।
বই পড়ে শোনাতে গিয়ে আমার নিজেরই বেশ আগ্রহ জন্মে গেল আরো বিভিন্ন বই পড়ার, জানার।
কিছুদিন হয় মনে আসলো, "পড়বোই যখন সবার জন্যই পড়ি!" তাছাড়া, বই গুলোর বিষয়বস্তু ধার্মিকতা হোক আর তার ইতিহাস, প্রতিটা অংশ দারুণ রোমাঞ্চানুভূতি দেয়!
যে-ই ভাবনা, সে-ই কাজ। চলে আসলাম অদম্য excitement নিয়ে সবাইকে বই পড়ে শোনাতে।
রইলো শুভকামনা আর ভালোবাসা।